Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
রেলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার রেলপথমন্ত্রীর
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার রেলপথমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৪ ১৮:৫৩

ঢাকা: রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম রেলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলওয়ের যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন এই উন্নয়নকে সামনের দিকে আরও সম্প্রসারণ করে আমরা সবাই মিলে রেলকে একটা লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করব।’

রোববার (১৪ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন রেলপথমন্ত্রী।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে রেলে আগুন দিয়ে প্রাণহানির ঘটনা ঘটছে। সামনে আমাদের বড় চ্যালেঞ্জ হলো রেলের নিরাপত্তা জোরদার করে এসব ঘটনা দূর করে রেলকে নিরাপদ পরিবহনে পরিণত করা।’

মন্ত্রী আরও বলেন, ‘রেলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হলে রেলের দুর্নীতির মূল উৎপাদন করতে হবে। এছাড়া রেলের উন্নয়ন সম্ভব নয়। রেলের দখল করা জমি উদ্ধার এবং টিকিটের কালোবাজারি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

এসময় রেলকে এগিয়ে নিতে রেলের কর্মকর্তা-কর্মচারীসহ সবার সহযোগিতা কামনা করেন। এরপর মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সব সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সারাবাংলা/জেআর/এমও

টপ নিউজ রেল রেলপথমন্ত্রী লাভজনক প্রতিষ্ঠান

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর