Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
‘আমরা চাই আমাদের সন্তানেরা ঐতিহ্যকে ধারণ করবে’
Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরা চাই আমাদের সন্তানেরা ঐতিহ্যকে ধারণ করবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৪ ২২:৩৮

ঢাকা: ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবে অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস বলেছেন, আমরা চাই, আমাদের তরুণেরা, আমাদের সন্তানেরা ঐতিহ্যকে ধারণ করবে। তারা সারাবছর ছাদ-মাঠসহ বিভিন্ন জায়গা থেকে ঘুড়ি উড়িয়ে আমাদের সংস্কৃতিকে ধারণ করবে।

রোববার (১৪ জানুয়ারি) বিকেলে ধুপখোলা মাঠে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী সাকরাইন/ঘুড়ি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ঢাদসিক মেয়র এ কথা বলেন। পরে ডিএসসিসি মেয়র নিজেই ঘুড়ি ওড়ান।

বিজ্ঞাপন

এ সময় সাকরাইনের ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে মেয়র তাপস বলেন, ‘ঘুড়ি উৎসব বা সাকরাইন ঢাকার প্রাচীনতম ঐতিহ্য। এই উৎসব উদযাপনে আজ আমরা গেন্ডারিয়ার ঐতিহ্যবাহী ধুপখোলা মাঠে সমবেত হয়েছি। আপনারা লক্ষ্য করছেন, গেন্ডারিয়াসহ ঢাকার আকাশ আজ ঘুড়িতে ছেঁয়ে গেছে। আমরা আমাদের প্রতিটি ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই, ঢাকাবাসীর মাঝে ছড়িয়ে দিতে চাই, নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই। যাতে করে নতুন প্রজন্ম সব সাম্প্রদায়িক শক্তির বিপরীতে অসাম্প্রদায়িক চেতনায় নিজেদের ঐতিহ্যকে লালন করতে পারে।’

আয়োজন সম্পর্কে জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘১৪২৭ বঙ্গাব্দ ৩০পৌষ (২০২১ সালের ১৪ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে সাকরাইন উৎসবের আয়োজন শুরু করি। পরবর্তী সময়ে আমরা প্রতিবছর এটা আয়োজন করে চলেছি। করোনার প্রকোপের জন্য শুধু ১৪২৮ বঙ্গাব্দে আয়োজন করতে পারিনি। গতবছরও আয়োজন করা হয়েছে। এবার এটি আমাদের তৃতীয় আয়োজন। এবারও ৭৫টি ওয়ার্ডে আমাদের কাউন্সিলরদের নেতৃত্বে আমরা সাকরাইন উৎসব উদযাপন করছি। তারই অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে ধুপখোলা আন্তর্জাতিক ফুটবল খেলার মাঠে আজ আমরা এই আয়োজন করেছি।’

বিজ্ঞাপন

করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক কমিটির তত্ত্বাবধানে ২০২১ সাল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সাকরাইন উৎসব আয়োজন করে আসছে। দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে এই আয়োজন চলে। উৎসবের জন্য কাউন্সিলরদের মাধ্যমে ১৫ হাজার ঘুড়ি বিতরণ করা হয়েছে।

করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য আওলাদ হোসেন, ঢাকা-৫ আসেনর সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শামসুজ্জোহা এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর সাথী আক্তার উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরএফ/পিটিএম

উৎসব ঘুড়ি টপ নিউজ মেয়র তাপস সাকরাইন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর