Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
টঙ্গীতে মাদরাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
Sunday 11 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে মাদরাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৪ ১০:৪২

গাজীপুর: গাজীপুর মহানগরীর টঙ্গীতে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জানুয়ারি) রাত আটটার দিকে টঙ্গী পূর্ব থানাধীন রুপবানের মারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম সাদিয়া (৯)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পরদাবাদ গ্রামের রবিউলের মেয়ে। শিশু সাদিয়া টঙ্গী পূর্ব আরিচপুর এলাকার আজগর আলী মাদারাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। সাদিয়া টঙ্গী রূপবানের মারটেক এলাকার আইনদ্দিনের ভাড়া বাড়িতে সৎ মা নাজমা বেগম ও বাবার সঙ্গে বসবাস করতেন।

বিজ্ঞাপন

জানা যায়, রোববার সকালে শিশু সাদিয়া মাদরাসার ক্লাস শেষে বাসায় চলে আসে। পরে রাতে আটটার দিকে ওই কক্ষ থেকে শিশুটির সাড়া না পেয়ে বিছানায় শিশু সাদিয়ার নিথর দেহ দেখতে পান প্রতিবেশিরা। পরে পুলিশে খবর পাঠায় তারা। খবর পেয়ে পুলিশ শিশুটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, ‘হত্যাকাণ্ড কিনা তা সঠিক বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য সৎ মাকে থানায় আনা হতে পারে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে।’

সারাবাংলা/এমও

টঙ্গী মাদরাসা শিক্ষার্থী রহস্যজনক মৃত্যু

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর