Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
চবিতে শনিবার ‘আন্তর্জাতিক বায়োটেকনোলজি কনফারেন্স’
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে শনিবার ‘আন্তর্জাতিক বায়োটেকনোলজি কনফারেন্স’

সারাবাংলা ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৪ ২৩:০৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক বায়োটেকনোলজি কনফারেন্স-২০২৪।’

শনিবার (২৭ জানুয়ারি) চবি’র জীববিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। এতে থাকবে বৈজ্ঞানিক বক্তৃতা, গবেষণা প্রবন্ধ উপস্থাপন এবং জীবপ্রযুক্তি ক্যারিয়ার মেলা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন ‘আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলনের’ সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাজনীন নাহার ইসলাম, অধ্যাপক ড. লুলু ওয়াল মরজান, অধ্যাপক ড. এসএম রফিকুল ইসলাম, অধ্যাপক ড. আদনান মান্নান এবং সহকারী অধ্যাপক ড. মো. মাহবুব হাসান।

অধ্যাপক ড.মোহাম্মদ আল-ফোরকান জানান, আন্তর্জাতিক বায়োটেকনোলজি কনফারেন্সে বিশ্বের ৫৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৫২০ জন অংশ নেবেন। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ভারতসহ পৃথিবীর ৮টি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং শিল্প উদ্যোক্তারা তাদের জীবপ্রযুক্তির দক্ষতা এক টেবিলে নিয়ে আসবেন। এতে শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ব্যবধান পূরণ করবে বলে প্রত্যাশা করেন বিভাগের শিক্ষকরা।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক অধ্যাপক ড. উৎপল বোরা, আইসিডিডিআর,বি’র সিনিয়র সাইন্টিস্ট ড. মোস্তাফিজুর রহমান, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহ, আইসিডিডিআর,বি’র সিনিয়র সাইন্টিস্ট (ইমিরেটাস) ড. রুভানা রাকিবসহ পৃথিবী খ্যাত ২০০ জন গবেষক এতে অংশ নেবেন।

বিজ্ঞাপন

আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. নাজনীন নাহার ইসলাম জানান, পাঁচটি বিষয়কে সামনে রেখে গবেষকরা আলোচনা করবেন। সেগুলো হলো- প্রাণী, মৎস্য ও সামুদ্রিক জৈবপ্রযুক্তি, বায়োইনফরমেটিক্স সিষ্টেম ও কম্পিউটেশনাল বায়োটেকনোলজি, শিল্প, ফার্মাসিউটিক্যাল এবং খাদ্য জৈবপ্রযুক্তি, চিকিৎসা, স্বাস্থ্য এবং মাইক্রোবিয়াল জৈবপ্রযুক্তি এবং উদ্ভিদ, কৃষি ও পরিবেশ জৈবপ্রযুক্তি।

বিভিন্ন আয়োজনের মাঝে থাকছে- উদীয়মান গবেষকদের উপস্থাপনা ‘ইয়ং ইমার্জিং বায়োটেকনোলজিস্ট’, গবেষণা থিসিস নিয়ে ‘স্পটলাইট টক’, নারী গবেষকদের ‘ওমেন ইন বায়োটেক’, প্লেনারি সেশন ও পোস্টার প্রদর্শনী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও সমাপনী অনুষ্ঠানে থাকবেন সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সম্মেলন উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতি ড. একে আজাদ চৌধুরী।

সারাবাংলা/আইসি/একে

চট্টগ্রাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর