Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
এখন রাজনীতির খেলা হবে: ওবায়দুল কাদের
Monday 27 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখন রাজনীতির খেলা হবে: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৪ ১৯:০৬

ঢাকা: নির্বাচনের খেলা শেষ, এখন রাজনীতির খেলা হবে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই সরকার জনগণের সরকার, নির্বাচিত সরকার। চীন-ভারত-রাশিয়া আমাদের বন্ধু হতে পারে, কিন্তু আমাদের সরকারকে কোনো বিদেশি শক্তি ক্ষমতায় বসায়নি, দেশের মানুষের বিপুল ভোটে নির্বাচিত হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত শান্তি ও গণতন্ত্র সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের খেলা শেষ, এখন খেলা রাজনীতির। দুর্নীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও খেলা হবে। খেলা হবে হরতাল ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। ৩০ তারিখ তাদের কালো পতাকা মিছিল। সে দিন আপনারা লাল-সবুজের পতাকা নিয়ে গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন সমাবেশ করবেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কোথায় অক্টোবরের ২৮ তারিখ? সময় ঠিক এরকম। কোথায় ছিলেন এতদিন গয়েশ্বর? বলেছিলেন, অলিগলি খুঁজে পাবো না, কে পালিয়েছে? অলিগলি খুঁজে পাননি। এক দোকানে গিয়ে বলছেন, আওয়ামী লীগের গুন্ডারা আমাকে খুঁজছে। সেই দোকানদার বলে আমিও আওয়ামী লীগ। যাবে কোথায়? দেখতে দেখতে ১৫ বছর। সামনে আরও ৫ বছর। মানুষ বাঁচে কয় পছর? কবে হবে আন্দোলন? রোজার আগে না রোজার পর?’

বিএনপিকে ভুয়া দল দাবি করে তিনি বলেন, ‘বিএনপি আবার মাঠে নেমেছে। আন্দোলন করে তারা ভুয়া হয়ে গেছে। এই আন্দোলনে পাবলিক সাড়া দেয় না। অবরোধ ডাকে কেউ শুনে না, হরতালে রাস্তায় যানজট। বিএনপির অবরোধ, হরতাল ভুয়া। বিএনপি মানেই হচ্ছে ভুয়া।’

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশিদের ভয় দেখান? ৪১ দশমিক ৮ শতাংশ লোকের ভোটারের ভোটে সরকার গঠিত হয়েছে। এই সরকার জনগণের সরকার, নির্বাচিত সরকার। যেখানে ২৮ দল অংশ নিয়েছে। চীন-ভারত-রাশিয়া আমাদের বন্ধু হতে পারে, কিন্তু আমাদের সরকারকে কোনো বিদেশি শক্তি ক্ষমতায় বসায়নি, দেশের মানুষের বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।’

বিএনপি শোকের মিছিল করছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘কালো পতাকা মানে কি? শোক মিছিল। ৩০ তারিখে আবার কালো পতাকা মিছিল ডাকছে। সেটাও ভুয়া। লোকজন নেই, জনগণ নেই, নেতাকর্মীরাও হতাশ। নেতাকর্মীরা এখন আর তারেকের ফরমায়েশে কান দেয় না।’

দেশের মানুষ সংকটে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয়ে আঘাত লাগে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘অচিরেই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারব। আস্থা হারাবেন না। বিএনপির কথায় কান দেবেন না।’

বিএনপির আন্দোলন কবে হবে প্রশ্ন রেখে কাদের বলেন, ‘১৫ বছর গেল, সামনে আরও ৫ বছর। মানুষ বাঁচবে তো? লন্ডনের তারেকে আর কারও আস্থা নেই। নেতাকর্মীরা এখন আর তারেকের ফরমায়েশে কান দেয় না।’

শান্তি ও গণতন্ত্র সমাবেশটি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফী’র সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদসহ অন্যান্য নেতারা।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ আন্দোলন ওবায়দুল কাদের কর্মসূচি টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর