Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
উপহার নিয়ে শ্রীমতি কামবালার বাসায় নৌ প্রতিমন্ত্রী
Thursday 23 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপহার নিয়ে শ্রীমতি কামবালার বাসায় নৌ প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৪ ২১:২৩

দিনাজপুর: নৌকার প্রচারণায় অংশ নেয়া ৯২ বছর বয়সী শ্রীমতি কামবালাকে দেখতে গেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজারে নির্বাচনী পথসভায় শ্রীমতি কামবালা শত শত মানুষের বাধা উপেক্ষা করে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

সেই সময় ১০ টাকার একটি নোট উপহার দিয়ে কামবালা প্রতিমন্ত্রীকে বঙ্গবন্ধুর নৌকায় ভোট দিতে অনুরোধ করেন এবং এই টাকা নির্বাচনে ব্যয় করার কথা বলেন। অন্যদের কাছেও নৌকার পক্ষে ভোট চান তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর দ্বিতীয়বারের মত নৌপ্রতিমন্ত্রী হন খালিদ মাহমুদ চৌধুরী। নির্বাচন পরবর্তী সময়ে প্রথমবারের মত বাড়িতে এসে রোববার সকালে ছুটে যান সেই শ্রীমতি কামবালার গ্রামের বাড়ি গোদাবাড়ীতে।

ছনের ঘরের সামনে নৌ-প্রতিমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে দেন ৯২ বছর বয়সী কামবালা। এ সময় তাকে একটি শাল, শাড়ি, শীতের পোশাক সোয়েটার ও কামবালার বাধাই করা দুটি ছবি উপহার দেন প্রতিমন্ত্রী। এছাড়া কামবালার ছেলের বউকেও উপহার দেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

এ সময় প্রতিমন্ত্রীকে কামবালা বলেন, ‘বেটা তুই মোর বাড়িত আইচ্চি, মুই খুব খুশি হইচু। মোর ঘড়ত বসিবার জায়গা নেই, আগিনাত বস। মোড়তায় এত কিছু আনিবার কি দরকার ছিল।’

উত্তরে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমি তো ছেলের মতই, তাই দেখিবা আইচ্চু।’

পরে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচনের আগে এই এলাকায় একটি পথসভায় যখন আসলাম, তখন হাজার হাজার মানুষের ভীড় উপেক্ষা করে এই নব্বই ঊর্ধ্ব কামবালা আমার কাছে পৌঁছান, তখন তিনি একটি দশ টাকার নোট উপহার দিয়ে আমাকে বলে নৌকায় ভোট দিতে এবং এই দশ টাকা নির্বাচনের খরচ হিসেবে কাজে লাগাতে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি ছোট সময় থেকে নির্বাচনে কাজ করেছি প্রচার প্রচারণা করেছি, নিজের নির্বাচনে কাজ করেছি, কিন্তু একজন ভোটার আমার কাছে (নৌকার প্রার্থীর কাছে) ভোট চেয়েছে এই অভিজ্ঞতা প্রথম। নব্বই বছরের একজন মহিলা নৌকার প্রার্থীর কাছে নৌকার ভোট চাইছেন, যে দাবিটা করেছেন এবং নির্বাচনি খরচ দিয়েছেন। সত্যিই আমি মুগ্ধ।’

‘আমি যখন নির্বাচিত হয়েছি তখনই ঠিক করেছিলাম, শ্রীমতি কামবালার বাড়িতে যাবো। আজকে আসলাম, আসার পরে উনার ব্যবহারে আমি আরও মুগ্ধ।’

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘তিনি হচ্ছেন এই নির্বাচনে সবচেয়ে পবিত্র এবং দামি ভোটার। এই রকম একজন মানুষ যখন প্রার্থীকে আশীর্বাদ দেয়, তখন সৃষ্টিকর্তা তার দিকে চোখ তুলে তাকান।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য যে কাজ করছেন এটি নব্বই ঊর্ধ্ব একজন মানুষের মধ্যে প্রতিফলিত হয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের সাক্ষী হয়ে আছেন কামবালা। সেই যে বঙ্গবন্ধুকে ভালো বেসেছেন, নৌকাকে ভালো বেসেছেন, বার্ধক্য তাকে হার মানাতে পারেনি। বার্ধক্য উপেক্ষা করে নৌকা মার্কার প্রচারণা সভায় অংশ নিয়েছেন। এটা আমাদের জন্য একটা শিক্ষা।’

তিনি আরও বলেন, ‘সত্য এবং সুন্দরের জন্য কোন কিছু আটকায় না, এটা কামবালা প্রমাণ করেছেন। আমি তাকে শ্রদ্ধা জানাতে পেতে আনন্দিত।’

পরে বিরলের ধর্মপুরে জাতীয় চারণকবি উৎসব ২০২৪’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী।

সারাবাংলা/একে

কামবালা দেবী টপ নিউজ নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নৌকার প্রচার প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর