Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
Wednesday 29 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কের পাইকপাড়া ঠাকুরটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রামগতি গ্রামের শাহ জালালের ছেলে মোটরসাইকেল চালক শুভ (২০) ও মুন্নাফ শেখের ছেলে স্বপন শেখ (২০)।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সয়দাবাদের দিক থেকে একটি মোটরসাইকেলে করে দুজন আরোহী শহরের দিকে যাচ্ছিলেন। এসময় তারা শহর থেকে সয়দাবাদমুখী একটি ট্রাকের নিচে চাপা পড়েন।

পরে তাদের উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এঘটনায় ট্রাকটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত দুইজনের মরদেহ হাসপাতালে আছে।

এ ব্যাপারে কথা বলার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের একাধিক চিকিৎসককে মোবাইলে কল করা হলেও তারা রিসিভ করেননি। আবাসিক মেডিকেল অফিসারের (আরএমও) মুঠোফোনে কল করেও পাওয়া যায়নি।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ ট্রাকচাপা নিহত সিরাজগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর