Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
তওবা করে বিএনপিকে রাজনীতিতে ফেরার আহ্বান নানকের
Friday 24 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তওবা করে বিএনপিকে রাজনীতিতে ফেরার আহ্বান নানকের

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২৩

ঢাকা: বিএনপি নামের রাজনৈতিক দলটি রাজনীতিতে খেই হারিয়ে ফেলছে দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘তাদের কাছে আর কোনো রাজনৈতিক ইস্যু নেই। তাদেরকে জনগণের কাছে তওবা করে আবার বাংলাদেশের রাজনীতিতে আসতে হবে।‘

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-১৩ আসনের আদাবর থানার শেখেরটেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বিএনপি নামক রাজনৈতিক দলটার কাজ সর্বদা ষড়যন্ত্র করা, তাদের ষড়যন্ত্র প্রতিহত করেই ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশের জনগণ স্বতস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। তারা এখন ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন-অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ইতেমধ্যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। এখন তিনি লক্ষ্য স্থির করেছেন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করার।’

মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের এই উন্নয়নে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করলে আমরা জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করব।”

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নানক বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বদা বাংলাদেশের জনগণের পাশে আছে এবং পাশে থাকবে। বিএনপি নামক অপশক্তি জণগনের পাশে থাকে না মানুষকে কষ্ট দেয়, হত্যা করে, জ্বালিয়ে পুড়িয়ে মারে।’

বিজ্ঞাপন

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, স্থানীয় কাউন্সিলরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সারাবাংলা/এনআর/এমও

টপ নিউজ নানক বিএনপি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর