Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
খুবিতে হচ্ছে অত্যাধুনিক গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র
Wednesday 14 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুবিতে হচ্ছে অত্যাধুনিক গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৬

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহায়তায় তৈরি করা হচ্ছে অত্যাধুনিকমানের গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র (আরআইসি)। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বাজারের চাহিদা অনুযায়ী পণ্য ও সেবা উৎপাদন ও জটিল জাতীয় সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্টে অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের সম্মেলন কক্ষে ইডিজিই প্রকল্প ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক এমওইউ স্বাক্ষরিত হয়। ইডিজিই প্রকল্প পরিচালক মো. সাখাওয়াৎ হোসেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এই এমওইউতে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

এমওইউতে স্বাক্ষরকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ এবং ইডিজিই প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ইডিজিই প্রকল্পের কো-টিম লিডার (কম্পোনেন্ট-৩) ফারুক আহমেদ জুয়েল।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান কাজ হচ্ছে মৌলিক গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টি। এজন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাও জরুরি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়ন ও বিশ্ববিদ্যালয়কে গবেষণামুখী করতে গুরুত্বারোপ করেছেন। এই এমওইউ স্বাক্ষরের ফলে গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্র স্থাপনে ইডিজিই প্রকল্পের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের প্রসার ঘটবে।’

বিজ্ঞাপন

এমওইউ স্বাক্ষর হওয়ায় শিক্ষামন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী, ইউজিসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

সমঝোতা স্মারক অনুযায়ী, খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র প্রতিষ্ঠাসহ জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে উন্নতমানের গবেষণা ও উদ্ভাবনে অর্থায়ন করবে ইডিজিই প্রকল্প।

সারাবাংলা/একে

আধুনিক ল্যাব খুলনা খুলনা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর