কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৩
১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৩
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে আবুল কালাম আজাদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) হঠাৎ বুকে ব্যাথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারা হাসপাতাল ও পরে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুরে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত যুবক ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ কারাগারের জেল সুপার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মাদক মামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের সাজা দিয়ে তাকে কারাগারে পাঠায়। কারাবাসের ২০ দিন পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এমও