Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ভবন ভাঙার সময় দেয়ালচাপায় শ্রমিক নিহত
Monday 12 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভবন ভাঙার সময় দেয়ালচাপায় শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৩৭

ঢাকা: রাজধানীর খিলগাঁও জোড়পুকুর এলাকায় পুরাতন ভবন ভাঙার সময় দেয়াল চাপা পড়ে ইউনুস মিয়া (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেরর জরুরি বিভাগে নিয়ে এলে বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউনুস মিয়াকে হাসপাতালে নিয়ে আসা তার ছেলে মো. সেলিম মিয়া জানান, তার বাবা দিনমজুরের কাজ করতেন। ঠিকাদারের মাধ্যমে খিলগাঁও জোড়পুকুর এলাকায় একটি পুরাতন ভবন ভাঙার কাজে গিয়েছিলেন। সেখানে কাজ করার সময় একটি দেয়ালের অংশ তার শরীরের উপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। তার সহকর্মীরা আহত অবস্থায় প্রথমে মুগদা মেডিকেলে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেলিম জানান, তাদের বাড়ি বরগুনা সদর উপজেলায়। বর্তমানে খিলগাঁও নন্দিপাড়া এলাকায় ভাড়া থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেরর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, খিলগাঁও থেকে মুমূর্ষু অবস্থায় ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানিয়েছেন, ভবন ভাঙার সময় দেয়ালচাপা পড়েন তিনি। মরদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

দেয়াল চাপা ভবন শ্রমিক নিহত

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর