Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
৩ ভবিষ্যত স্থপতি পেলেন কেএসআরএম অ্যাওয়ার্ড
Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ ভবিষ্যত স্থপতি পেলেন কেএসআরএম অ্যাওয়ার্ড

সারাবাংলা ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪২

চট্টগ্রাম ব্যুরো: কেএসআরএম ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) যৌথ উদ্যোগে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড ফর ফিউচার আর্কিটেক্টস: বেস্ট আন্ডারগ্র্যাজুয়েট থিসিস’ শিরোনামে তিন মেধাবী ও তরুণ ভবিষ্যৎ স্থপতিকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) সেন্টারে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। পঞ্চমবারের মতো এ অ্যাওয়ার্ড দেয় কেএসআরএম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান স্থপতি মীর মনজুরুর রহমান। তিনি বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড ও সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় তিনি বলেন, ‘কেএসআরএম এবং আইএবির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও বিভিন্ন গ্রুপ অব কোম্পানি এমন উদ্যোগে এগিয়ে আসবে এটাই আমার প্রত্যাশা।’

কেএসআরএম মার্কেট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শাখার মহাব্যবস্থাপক কর্নেল (অব.) আশফাকুল ইসলাম বলেন, ‘তারুণ্যের উচ্ছল মনন আমাদের ভবিষ্যৎ নাগরিক নির্মাণের মূলশক্তি। এ সুন্দর মননগুলোকে চিনতে পারলে বর্তমান ও আগামী প্রজন্মের স্বপ্ন আর আকাঙ্ক্ষা নির্মাণে তা সহায়ক শক্তি হিসেবেই কাজ করবে।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন খন্দকার সাব্বির আহমেদ ও সূচনা বক্তব্য দেন আইএবির সম্পাদক (শিক্ষা) নওরোজ ফাতেমী।

এবার প্রথম অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ফাহিম আশফাক ফারুকী, দ্বিতীয় বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাহিয়া মুসতারী নওশীন এবং তৃতীয় হয়েছেন বুয়েটের ইসরাত জাহান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আইএবির সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান, কেএসআরএমের আইন উপদেষ্টা সাইফুল আলম চৌধুরী, গণমাধ্যম উপদেষ্টা মিজানুল ইসলাম, উপ-ব্যবস্থাপক (ব্র্যান্ড) মনিরুজ্জামান রিয়াদ, অ্যাওয়ার্ড সমন্বয়কারী সৈয়দা সাইখা সুদাহ্, কেএসআরএমের প্রকৌশলী সাইফ মাওলা, সিনিয়র অফিসার মিজান উল হক, মিথুন বড়ুয়া ও তাহুমুল হক বাবু প্রমুখ।

সারাবাংলা/আইসি/পিটিএম

কেএসআরএম

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর