Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
নওগাঁয় ৭ দিনের একুশে বইমেলা শুরু
Wednesday 14 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ৭ দিনের একুশে বইমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৪

নওগাঁ: নওগাঁয় সাত দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ এ মেলার আয়োজন করেছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম জাকির হোসেন।

বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে একুশে পরিষদের সাংস্কৃতিক সম্পাদক রণজিৎ কুমার পাল ও সহসাংস্কৃতিক সম্পাদক বিপুল কুমারের পরিচালনা ও নির্দেশনায় ছিল শতকণ্ঠে কালজয়ী ভাষার গান ও বরেণ্য আবৃত্তি শিল্পী টিটো মুন্সীর একক আবৃত্তি পরিবেশনা।

আয়োজকরা জানান, এবারের মেলায় প্রথমা প্রকাশনসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের ১৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। স্থানীয় বেশ কিছুবই বিক্রেতা প্রতিষ্ঠানেরও স্টল থাকবে। বই ছাড়াও হস্তশিল্প ও কুটির শিল্পের পণ্যসামগ্রীর স্টলসহ মেলায় মোট স্টল থাকছে ৮০টি।

শিশু-কিশোরদের অংশগ্রহণে সাধারণ জ্ঞান, গদ্যপাঠ, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও ভাষার গানের প্রতিযোগিতা থাকবে সপ্তাহব্যাপী এই মেলায়। মেলা প্রাঙ্গণের অস্থায়ী মঞ্চে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নওগাঁর স্থানীয় সংগীত একাডেমি ও নৃত্য একাডেমির শিল্পীদের অংশগ্রহণে হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সারাবাংলা/টিআর

নওগাঁ বইমেলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর