Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের শপথে বেসিসের ২৫ বছর উদযাপন
Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের শপথে বেসিসের ২৫ বছর উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৪০

ঢাকা: বেসরকারি তথ্যপ্রযুক্তি ইন্ডাস্ট্রি সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়ন করেছে। একইসঙ্গে তথ্যপ্রযুক্তিকে একটি নির্ভরশীল এবং ক্রমবর্ধমান রফতানি খাত হিসেবে প্রতিষ্ঠা করেছে। সেই বেসরকারি তথ্যপ্রযুক্তি ইন্ডাস্ট্রি সরকারের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শীর্ষস্থানীয় ইন্ডাস্ট্রি হিসেবে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়ন করবে ও অর্থনীতে আরও বেশি অবদান রাখবে— এই লক্ষ্যে নিজ নিজ দায়িত্ব পালনে শপথ নিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্য ও সরকারি-বেসরকারি অংশীজনরা।

বিজ্ঞাপন

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেসিসের ২৫ বছরপূর্তি অনুষ্ঠানে এ প্রতিশ্রুতিবদ্ধ হন তারা। রোববার (১৮ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রযুক্তির পথে বাংলাদেশের স্বপ্ন ও সাফল্যের পথিকৃৎ হিসেবে অতীতের শক্তিতে ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সংকল্পে শনিবার সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানে আবৃত্তি গান-নৃত্যে রাজধানীর গ্রীনভিল আউটডোরসে সাফল্যের ২৫ বছর পূর্তি উদযাপন করেছে বেসিস।

অনুষ্ঠানে বেসিস প্রতিষ্ঠাতা সভাপতি এম এ তৌহিদ, সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম, এ কে এম ফাহিম মাশরুর, শামীম আহসান, মোস্তাফা জব্বার, এসএম কামাল, রফিকুল ইসলাম রাউলি, মাহবুব জামান ও সৈয়দ আলমাস কবীর এবং বর্তমান সভাপতি রাসেল টি আহমেদ কে সম্মননা দেওয়া হয়। সম্মাননা স্মারক তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। এ সময় সাবেক সভাপতিরা সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পরিষেবা খাতের উপযুক্ত পরিবেশ তৈরি করতে এই খাতের আর্থিক প্রণোদনা ৮ শতাংশ থেকে বৃদ্ধি এবং ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত আইটি ও আইটিইএস খাতকে কর্পোরেট করমুক্ত রাখতে সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও সাবেক বেসিস সভাপতি মোস্তাফা জব্বার, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি, শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা বিরাক্কডি, মার্কিন দূতাবাস প্রতিনিধি, কোটরা প্রতিনিধি, ফ্রান্স দূতাবাস প্রতিনিধি এবং সহস্রাধিক বেসিস সদস্যসহ সতীর্থ বাণিজ্যিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং বেসিস ২৫ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক সামিরা জুবেরী হিমিকা।

বিজ্ঞাপন

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ‘সবাই মিলে আমরা একটি পরিবার। আমরা একতাবদ্ধভাবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখব। আমরা গর্বিত যে, বেসিস স্থানীয় সফটওয়্যার ও আইটি পরিষেবাগুলোর মানোন্নয়ন, আন্তর্জাতিক বাজারে প্রবেশ, এবং ডিজিটাল উন্নয়নের প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালন করতে পেরেছে। ফলে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পরে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আমরা। আর এক্ষেত্রে আইসিটি হল স্মার্ট বাংলাদেশ ভিশনের নিউক্লিয়াস। কৃষি খাত, উৎপাদন খাত, ব্যবসা থেকে শুরু করে শিক্ষা, এই সকল সেক্টরকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট হওয়ার জন্য সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পরিষেবার পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে।’

উল্লেখ্য, দেশে গতিশীল সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি পরিষেবা শিল্পের উন্নয়নের লক্ষ্যে, ১৯৯৮ সালে মাত্র ১৮টি চার্টার সদস্য প্রতিষ্ঠান নিয়ে তথ্যপ্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংগঠন হিসেবে বেসিস-এর যাত্রা শুরু হয়। বর্তমানে বেসিস এর সদস্য সংখ্যা প্রায় ২৫০০। এই অসামান্য যাত্রাপথে, বিগত ২৫ বছর ধরে বাংলাদেশের তথ্য প্রযুক্তি ও আইটি পরিষেবা খাতের অগ্রগতি ও উন্নয়নে বেসিস অবিস্মরণীয় ভূমিকা রেখেছে।

সারাবাংলা/ইএইচটি/একে

ডিজিটাল বাংলাদেশ বেসিস বেসিসের ২৫ বছর

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর