Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীর মৃত্যু
Saturday 17 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৮

চাঁপাইনবাবগঞ্জ: পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এসব দুর্ঘটনা ঘটে।

এসব ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার সকাল বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা মোড়ে একটি দ্রুতগামী মোটরসাইকেল যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা শিশু মো. রাফি (৮) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করেন। পরে পথেই শিশু রাফির মৃত্যু হয়।

অন্যদিকে, বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট মালোপাড়া উপশহর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বালুভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে খায়রুন নেসা (৪৫) নামে এক নারী ঘটনাস্থলেই মারা যান।

নিহত খায়রুন নেসা হচ্ছেন চাঁইপাড়া নিমগাছী এলাকার রুহুল আমিনের স্ত্রী। এ ঘটনায় রজব আলী (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বালুভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে এক নারী নিহতের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমও

চাঁপাইনবাবগঞ্জ শিশু ও নারীর মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর