Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
বাগেরহাটে জেএমবি’র ৫ সদস্যকে কারাদণ্ড
Tuesday 05 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে জেএমবি’র ৫ সদস্যকে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩০

বাগেরহাট: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৫ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বাগেরহাটে অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো. আতিকুস সামাদ আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোর্শেদ আলম, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম, মাকসুদুর রহমানকে ৬ বছর ও তরিকুল ইসলামকে ৫ বছর করে দণ্ডাদেশ দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, নাশকতার উদ্দেশে ২০১৬ সালের ৩ নভেম্বর রাতে জেলা সদরের দড়াটানা ব্রিজসংলগ্ন গোবর দিয়া এলাকার অবস্থান নেয় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সদস্যরা। পুলিশ খবর পেয়ে অভিযানে গেলে জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে ধাওয়া করে পুলিশ চারজনকে আটক করে।

পুলিশ তদন্ত শেষে ৫ জনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ২ মে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার ৯ জনের সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় ঘোষণা করে।

রাষ্ট্রপক্ষের কৌঁশুলি ছিলেন শহিদুজ্জামান।

সারাবাংলা/এমও

কারাদণ্ড জেএমবি বাগেরহাট

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর