Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
আইনজীবী সমিতিতে সভাপতি পদে আ.লীগ, সম্পাদক পদে বিএনপির জয়
Tuesday 04 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনজীবী সমিতিতে সভাপতি পদে আ.লীগ, সম্পাদক পদে বিএনপির জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৪ ১৭:২৬

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে আবদুস শহীদ সভাপতি ও বিএনপি সমর্থিত প্যানেলের আমিনুল ইসলাম রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদসহ ৯টিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সমন্বয় পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে বিএনপি সমর্থিত প্যানেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার এস এম মাহবুবুর রহমান ভোট গণনা শেষ সোমবার (৪ মার্চ) রাত ১১টার দিকে এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে, সোমবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৬১০ ভোটারের মধ্যে ভোট দেন ৫৬৮ জন।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সমন্বয় পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন সভাপতি আবদুস শহীদ, সহসভাপতি জাকির খান ও আব্দুর রাশিদ ভূঞা, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সদস্য পদে মোশাররফ হোসেন, ওমর ফারুক (আওয়াল), সিরাজুল ইসলাম ভূইয়া, রফিকুল ইসলাম রফিক ও আছমা আক্তার।

এছাড়া বিএনপি সমর্থিত প্যানেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিজয়ী প্রার্থীরা হলেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, সহ-সাধারণ সম্পাদক জুনায়েদ কায়সার বাপ্পি, লাইব্রেরি সম্পাদক রায়হান মিয়া, সংস্কৃতিক সম্পাদক এ এম ছাজ্জাদুল হক ও অডিটর শাখাওয়াত হোসেন।

সারাবাংলা/এমও

আইনজীবী সমিতি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি বিএনপির জয় সভাপতি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর