Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
হাসপাতালের পানির ট্যাংকে ‘বিস্ফোরণ’, আহত ৫
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালের পানির ট্যাংকে ‘বিস্ফোরণ’, আহত ৫

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৪ ১৯:৩৫

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে বেসরকারি একটি হাসপাতালের পানির রিজার্ভার পরিষ্কার করতে গিয়ে ‘বিস্ফোরণে’ পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে চারজনকে দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে নগরীর বন্দর থানার আগ্রাবাদে বেসরকারি ইসলামী ব্যাংক হাসপাতালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

দগ্ধ চারজন হলেন- মো. ফাহাদ (২০), মো. জহির (২৮), মামুন (৩০) ও নয়ন (৩১)।

ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ঊষা মং মারমা বলেন, ‘পানির রিজার্ভার পরিষ্কার করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বিডিক্লিন নামে একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছিল। বেলা তিনটার দিকে তারা রিজার্ভারে নামার পর বিষ্ফোরণের ঘটনা ঘটে।’

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের সারাবাংলাকে বলেন, ‘পানির রিজার্ভার পরিষ্কার করতে কয়েকজন শ্রমিক নেমেছিল। সেখানে তারা বোতলভর্তি বিভিন্ন কেমিক্যাল প্রথমে দিয়ে রেখেছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। রিজার্ভারে নামার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। আমাদের ধারণা, রাসায়নিকের বোতল বিস্ফোরিত হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং চারজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, কামরুল ইসলাম নামে ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা চারজনকে হাসপাতালে নেওয়ার পর তাদের ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকের বরাতে তিনি জানান।

বিজ্ঞাপন

চমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানান, চারজনের প্রত্যেকের শরীরের ৫০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। এ ছাড়া, সবার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে ইসলামী ব্যাংক হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।

সারাবাংলা/আরডি/পিটিএম

পানির ট্যাংক বিস্ফোরণ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর