Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
সিরাজগঞ্জে অর্ধকোটি টাকার হেরোইনসহ বাবা-ছেলে আটক
Wednesday 22 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে অর্ধকোটি টাকার হেরোইনসহ বাবা-ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৪ ১৯:১৯

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ৫০০ গ্রাম হেরোইনসহ বাবা ও ছেলেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। সোমবার (১১ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জুলহাজ উদ্দীন।

এর আগে রোববার (১০ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকার সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়ক থেকে তদেরকে মাদকসহ আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী থানার ভাটোপাড়া ইউনিয়নের সাহাব্দিপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম (৫৩) ও তার ছেলে মো. মমিনুল ইসলাম (২৭)।

সিরাজগঞ্জ জেলা গায়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন বলেন, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডলের তথ্য ও দিক নির্দেশনার ভিত্তিতে রোববার (১০ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকায় সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের ওপর এক মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় রফিকুল ও মমিনুলকে আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক রফিকুল ইসলাম ও মমিনুল ইসলামের নামে একটি করে মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এনইউ

অর্ধকোটি আটক টপ নিউজ টাকা বাবা-ছেলে সিরাজগঞ্জ হেরোইন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর