Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
বায়ুদূষণ-তাপমাত্রা কমাতে ৩ প্রতিষ্ঠানের সঙ্গে ডিএনসিসি’র সমঝোতা
Saturday 10 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ুদূষণ-তাপমাত্রা কমাতে ৩ প্রতিষ্ঠানের সঙ্গে ডিএনসিসি’র সমঝোতা

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৪ ১৭:৩৫

ঢাকা: আওতাধীন এলাকার বায়ুদূষণ ও তাপমাত্রা কমাতে গবেষণার মাধ্যমে কারণ ও সম্ভাব্য প্রতিকার খুঁজে বের করতে তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থা তিনটি হলো- বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ঢাকা নর্থ কমিউনিটি টাউন ফেডারেশন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১টায় রাজধানীর গুলশান-২ নগর ভবনের সভাকক্ষে বায়ুদূষণ ও তাপমাত্রা কমাতে গবেষণার কার্যক্রমের সমঝোতা স্মারক সই হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা উত্তর সিটি করপোরেশনে তত্ত্বাবধায়নে বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং ঢাকা নর্থ কমিউনিটি টাউন ফেডারেশন আগামী এক বছরব্যাপি ‘বেজলাইন স্টাডি অন দ্যা রোল অব ভেজিটেশন ইন রিডিউসিং টেম্পারেচার অ্যান্ড এয়ার পলিউশন: আ স্টাডি ইন ইনফরমাল সেটেলমেন্ট অব ঢাকা নর্থ সিটি করপোরেশন’ শীর্ষক গবেষণাটি ডিএনসিসি আওতাধীন পাঁচটি ইনফরমাল সেটেলমেন্ট এলাকায় পরিচালিত হবে।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার গবেষণা কার্যক্রমটির উপর ধারণাপত্র উপস্থাপন করে।

সমঝোতা স্মারকে সই করেন ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ন্যাশনাল ডিরেক্টর সামিউল সুরেশকুমার বার্ট এবং ঢাকা নর্থ কমিউনিটি টাউন ফেডারেশন এর প্রেসিডেন্ট নাসরিন আক্তার।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম বলেন, ঢাকা শহরে তাপমাত্রা দিনদিন বেড়েই চলেছে। পাশাপাশি বর্তমানে ঢাকার বায়ুদূষণ অনেক বেশি। ডিএনসিসি ইতোমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। তাপমাত্রা নিয়ন্ত্রণে ও বায়ুদূষণ রোধে এটি ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। আজ এই সমঝোতা সইয়ের মাধ্যামে শুরু হওয়া যৌথ গবেষণা কার্যক্রমের মাধ্যমে বায়ুদূষণ রোধ ও তাপমাত্রা নিয়ন্ত্রণে আরও কী কী করণীয়, সে বিষয় সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে এবং শহরের পরিবেশ রক্ষায় এই সমন্বিত উদ্যোগ ব্যাপক ভূমিকা রাখবে।

ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনানারে মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, ডিএনসিসির বিভাগীয় প্রধানরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা; ইউএনডিপির টাউন ম্যানেজার মো. মারুফ হোসেন; ক্যাপেসের পরিচালক এডভোকেট রাশেদুজ্জামান মজুমদার, বৈজ্ঞানিক কর্মকর্তা ইঞ্জিনিয়ার মারজিয়াত রহমানসহ অনান্যরা।

সারাবাংলা/আরএফ/ইআ

টপ নিউজ ডিএনসিসি সমঝোতা স্মারক সই

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর