Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
১০তলা ভবন ৬০ হাজার টাকায় বিক্রি!
Friday 24 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০তলা ভবন ৬০ হাজার টাকায় বিক্রি!

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৪ ১৮:৩৮

ঢাকা: মোহাম্মদপুরের বছিলায় রামচন্দ্রপুর খালের জায়গায় অবৈধভাবে নির্মাণ করা হচ্ছিল ১০তলা ভবন। ভবনটি ভেঙে সরিয়ে নিতে উন্মুক্ত নিলামের মাধ্যমে সেটি ৬০ হাজার টাকায় (ভ্যাট, আইটি ছাড়া) বিক্রি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

গত বুধবার (১৩ মার্চ) অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ ভবনটির উন্মুক্ত নিলাম কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম।

বিজ্ঞাপন

নিলামে প্রাপ্ত সর্বোচ্চ দরদাতাকে ১৩ মার্চ থেকে ১০ দিনের মধ্যে নির্মাণাধীন ভবনটি ভাঙার কাজ শেষ করে অবশিষ্ট মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ১৪ মার্চ থেকে প্রতিদিন ভবন ভাঙার কাজ চলছে।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ বলেন, ‘ম্যাপ অনুযায়ী নির্মাণাধীন ১০তলা ভবনের প্রায় ৮০শতাংশ রামচন্দ্রপুর খালের সীমানায় পড়েছে। গত ২৩ ফেব্রুয়ারি তারিখে মেয়র মহোদয়ের উপস্থিতিতে অবৈধভাবে গড়ে তোলা ভবনটি ভাঙা হয়। ভবনের মালিক ম্যাপ ও কাগজপত্র খতিয়ে দেখে খালের সীমানায় ভবনের ৮০ শতাংশ পড়ার বিষয়টি মেনে নেয়। ওই সময় ভবন মালিক সেটি ভেঙে নেওয়ার জন্য সাতদিন সময় চেয়েছিলেন। কিন্ত নির্ধারিত সময়ের মধ্যে ভবনটি সরিয়ে নিতে ব্যর্থ হন। পরবর্তী সময়ে ভবন মালিকের সঙ্গে কথা বলে বিধি মোতাবেক উন্মুক্ত নিলামের মাধ্যমে এটি বিক্রি করা হয়েছে।’

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ডিএনসিসি’র ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লাউতলা রামচন্দ্রপুর খালের অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা পরিষ্কার কার্যক্রম শুরু করে ডিএনসিসি। টানা কয়েকদিনের অভিযানে খালের সীমানায় অবৈধভাবে গড়ে তোলা একটি নির্মাণাধীন ১০তলা ভবনসহ এ পযর্ন্ত ছয়টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএফ/পিটিএম

বিক্রি ১০তলা ভবন ৬০ হাজার টাকা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর