Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
অবন্তিকা আত্মহত্যা: তদন্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
Tuesday 04 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবন্তিকা আত্মহত্যা: তদন্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

জবি করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৪ ২২:২৫

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনার বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মার্চ) দুপুর ১২টা থেকে শুরু হয়ে দুপুর ১টা ৩০মিনিট পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী কমিটির আহ্বায়কের কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভা শেষে কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন বলেন, ‘আমরা তদন্তের পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। তদন্ত সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করছি। শুরু থেকেই এ ঘটনায় যারা যারা সংশ্লিষ্ট সবাইকে ধারাবাহিকভাবে ডাকার চেষ্টা করব।’

তদন্ত কমিটির দ্বিতীয় সভা সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে বলে জানান অধ্যাপক ড. মো. জাকির।

তদন্ত কমিটির সদস্য ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘প্রথম সভায় ঘটনাসংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করা হয়েছে এবং নিজেরা বিশ্লেষণ করেছে। সেগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। আরও তিন চারটা সভার পর তদন্ত কোন দিকে এগোবে সে বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারব।’

পাঁচ সদস্য বিশিষ্ট কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন- আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম বিল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার রঞ্জন কুমার দাস।

উল্লেখ্য, শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও ‘পিসি পার্ক স্মরণিকা’ নামের ১০ তলা ভবনের দ্বিতীয় তলার বাসায় অবন্তিকা গলায় ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নেন। মৃত্যুর ১০ মিনিট আগে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ ঘটনার জন্য আম্মান সিদ্দিকী নামে তার এক সহপাঠীকে দায়ী করেন। সেইসঙ্গে সহকারী প্রক্টর দ্বীন ইসলামকেও এ ঘটনার জন্য দায়ী করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

অবন্তিকা আত্মহত্যা টপ নিউজ তদন্ত কমিটি সভা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর