Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
রমজানে জাল নোট প্রতিরোধে ভিডিও প্রদর্শনের নির্দেশ
Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে জাল নোট প্রতিরোধে ভিডিও প্রদর্শনের নির্দেশ


১৮ মার্চ ২০২৪ ২৩:২৩

ঢাকা: রমজান মাসে নোট জালকারী চক্রের অপতৎপরতা প্রতিরোধ করতে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনার মধ্যে রাজধানীতে ৫৮টি স্থানে জালনোট প্রতিরোধে ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিও ব্যাংকের সামনে প্রদর্শন করার কথা বলা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিওচিত্র রমজান মাসে ঢাকা শহর ও বাংলাদেশ ব্যাংকের শাখাগুলোর নির্ধারিত সূচি অনুযায়ী বগুড়া জেলাসহ অন্যান্য বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল, হাট-বাজার শপিং মল, বাস টার্মিনাল, রেল স্টেশনসহ রাস্তার মোড়ে সন্ধ্যার পর কমপক্ষে এক ঘণ্টা করে প্রচার করতে হবে। দেশের ব্যাংকগুলোর শাখায় গ্রাহকদের জন্য স্থাপিত টিভি মনিটরগুলোতে ভিডিওচিত্রটি পুরো ব্যাংকিং সময়ে প্রদর্শন করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকের শাখাগুলোতে উচ্চ মূল্যমানের নোট গ্রহণ ও প্রদানের সময় এবং এটিএম মেশিনে টাকা ফিডিংয়ের আগে অবশ্যই জাল নোট শনাক্তকারী মেশিন দিয়ে নোট পরীক্ষা করতে হবে।

রমজান মাস শেষ হওয়ার পর ১০ কর্মদিবসের মধ্যে আলোচিত নির্দেশনা পরিপালনের সপক্ষে একটি সচিত্র প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগে জমা দিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

সারাবাংলা/জিএস/টিআর

জাল নোট জাল নোট প্রতিরোধ বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর