Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
রাজশাহীতে ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি করছে পুলিশ
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি করছে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৪ ২৩:৫০

রাজশাহী: রমজান মাসে খেটে খাওয়া মানুষের কাছে সরকারের বেঁধে দেওয়া ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

সোমবার (১৮ মার্চ) দুপুরে আরএমপির পুলিশ লাইন্সে ৯ মণ ওজনের একটি গরু জবাই করে বিক্রি করা হয়েছে।

পুলিশ লাইন্সসংলগ্ন এলাকার বাসিন্দারা এই মাংস কেনেন। একজন সর্বোচ্চ ২ কেজি করে মাংস কিনতে পেরেছেন। ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস কিনতে পেরে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি এমন উদ্যোগ নেওয়ার জন্য তারা পুলিশকে ধন্যবাদ জানান।

পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, কৃষি বিপণন অধিদফতর গত ১৫ মার্চ ২৯টি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করলেও রাজশাহী মহানগরীর বিভিন্ন বাজারে গরুর মাংস সরকার নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছে না। বিষয়টি আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নজরে আসে। তখন তিনি খেটে খাওয়া মানুষের কথা ভেবে রমজান মাসে সরকার নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রির এই উদ্যোগ নেন।

এতে খেটে খাওয়া মানুষ একদিকে যেমন সরকারি দামে গরুর মাংস কিনতে পারবেন, তেমনি ব্যবসায়ীরাও নির্ধারিত দামে মাংস বিক্রি করতে উদ্যোগী হবেন বলে পুলিশের পক্ষ থেকে আশা করা হচ্ছে।

আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, ‘রমজানে খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ৬০০ টাকায় মাংস বিক্রির কথা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পরে লোকজন এসে মাংস কিনে নিয়ে যান। এ কার্যক্রমের ব্যাপ্তি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’

মাংসের পাশাপাশি মাঠে কৃষকের কাছ থেকে শাক-সবজি কিনে এনে কেনা দরেই সাধারণ মানুষের কাছে বিক্রির পরিকল্পনাও করা হচ্ছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

পুলিশ মাংস রাজশাহী ৬০০ টাকা কেজি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর