Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
গাইবান্ধায় ভটভটির ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ৪
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় ভটভটির ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৪ ১৮:৫৮

গাইবান্ধা: গোবিন্দগঞ্জে ভটভটির ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও ১ যাত্রী আহত হয়ে চিকিৎসাধীন।

গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে গাইবান্ধা-নাকাইহাট সড়কের বড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালক আশরাফুল ইসলাম উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সবুজ মিয়া (৩৮), মো. বেলাল (৫০) মো. মোত্তালিবকে (৫২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার (২২ মার্চ) বেলা ৩টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে ইজিবাইক চালক আশরাফুল ইসলাম (৩৫), একই গ্রামর আব্দুস ছাত্তার মিয়ার ছেলে সবুজ মিয়া (৩৮), আজিজলের ছেলে মো. বেলাল (৫০) এবং পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ী এলাকার মৃত ভোলা মিয়ার ছেলে মো. মোত্তালিব (৫২)।

এ ঘটনায় আমরুল নামে আরও এক যাত্রী গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ৪ জন যাত্রী নিয়ে নাকাইহাট বাজার থেকে একটি ইজিবাইক হরিনাবাড়ী বাজারের দিকে যাচ্ছিল। এ সময় ইজিবাইকটি নাকাইহাট-গাইবান্ধা সড়কের বড়পুল এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা মাটির হাড়ি ভর্তি একটি ভটভটি (নছিমন) তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক আশরাফুল মারা যান। এ ঘটনায় ইজিবাইকে থাকা চারযাত্রী আহত হন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাইবান্ধা-নাকাইহাট সড়কের বড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

ইজিবাইক চালক গাইবান্ধা টপ নিউজ নিহত ৪ ভটভটির ধাক্কা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর