Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে: কাদের
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে: কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৪ ১৪:১৫

ঢাকা: বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৩ মার্চ) সকালে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আজকে বিএনপি আবার পাকিস্তানি কায়দায় পাকিস্তান আমল থেকেই যে অপপ্রচার শুনেছি রাজনৈতিক ইস্যু যখন থাকে না তখন একটা ইস্যু আওয়ামী লীগ বিরোধিতা। আগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে হতো এখন আবার শেখ হাসিনার বিরুদ্ধে হচ্ছে। সেটা হচ্ছে ভারত বিরোধী। এখানে ভারতের কি আছে?

৪১ ভাগেরও বেশি মানুষ ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়ী করেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। নির্বাচনে ৪১ ভাগের বেশি ভোট পড়েছে, অনেক উন্নত দেশেও এই পরিমাণ ভোট পড়ে না। তারপরও তারা বলে ভারত এখানে নির্বাচিত করল।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক ষড়যন্ত্র ছিল জানিয়ে তিনি বলেন, ভারত সহ বন্ধু দেশ যারা আছে তারা দেশি-বিদেশে নির্বাচন বানচালের যে চক্রান্ত চলছিল তখন তা প্রতিহতে পাশে এসে দাঁড়িয়েছিল।

ভারত বয়কটের ডাকে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বক্তব্যে মিল নেই মন্তব্য করেছেন ওবায়দুল কাদের বলেন, বিএনপি অবাক করা দল, এক নেতা বলেন বাংলাদেশের স্বাধীনতায় ভারত আমাদের সহযোগিতা করেছে, আবার আরেক নেতা ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন। মঈন খানের এক কথা, রিজভীর আরেক কথা। সিঙ্গাপুর থেকে মির্জা ফখরুল বলেন আরেক কথা। নেতায় নেতায় কথায় মিল নেই।

তিনি বলেন, বিএনপি ক্ষমতাকেন্দ্রিক ও নিজেদের পকেটের উন্নয়নের দল। সাধারণ মানুষের দল নয়। আর আওয়ামী লীগ জনগণের দল।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ইফতার পার্টি করে, আর আওয়ামী লীগ সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে। এই হলো আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ইফতার পার্টি না করে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করতে দলীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার যে নির্দেশ তা পুরো ঢাকা শহরসহ সারাদেশে অব্যাহত রাখতে হবে।

বর্তমান বাজারদর নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ইদানিং বেশ কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে। পেঁয়াজের দাম কোথায় গিয়েছিল, এখন সেটা ৩০/৩৫ /৪০ টাকায় নেমে গেছে। আমার মনে হয়, জিনিসপত্রের দাম আরও কমবে। সাধারণ মানুষের সহনীয় পর্যায়ে আসবে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামসহ ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা। প্রায় তিন হাজার মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে ঢাকা জেলা আওয়ামী লীগ।

সারাবাংলা/এনআর/এনইউ

কাদের টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর