Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
১২০ বছর সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
Wednesday 22 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২০ বছর সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৪ ২৩:০৫

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী খান আহসান এরতাজুল ইসলাম (৬৩) নামে ১২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মারা গেছেন।

রোববার (২৪মার্চ) বেলা ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) প্রিজন্স সেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার কয়েদি নম্বর -৬১২৮/এ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, বন্দি খান আহসানকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত ১ মার্চ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। ৮ মার্চ কারাগারে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ১৯ মার্চ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রিজন্স সেলের ২য় তলা ১ নম্বর রুমে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে মারা যায় খান আহসান এরতাজুল ইসলাম।

সিনিয়র জেল সুপার আরও জানান, তার মৃত্যুর কারণ হিসেবে মৃত্যুর প্রমাণপত্রে Irreversible Cardio respiratory failure due to Above Mention diseases উল্লেখ রয়েছে।

খান আহসান এরতাজুল ইসলাম মানি লন্ডারিং ও দুদক আইনের মোট ১১টি মামলায় মোট ১২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ছিটকা গ্রামে। বাবার নাম মৃত ওয়াজেদ আলী খান।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একে

আসামি টপ নিউজ ঢাকা কেন্দ্রীয় কারাগার বিএসএমএমইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর