Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে
Monday 03 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৪ ০১:৫৯

ঢাকা: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। আগের মতোই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হবে।

শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেনের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসায় রেখেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তার মেডিকেল টিমের সদস্যরা। এখন তারা তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন। সে অনুযায়ী খালেদা জিয়াকে রাতেই হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

আরও পড়ুন- হাসপাতালে যাচ্ছেন না খালেদা জিয়া, চিকিৎসা নেবেন বাসাতেই

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছেন।

সর্বশেষ গত ১৩ মার্চ তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে টানা পাঁচ মাস হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরে চিকিৎসকের পরামর্শে গত ১১ জানুয়ারি এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। এরপর থেকে তিনি তার গুলশানের বাসায় চিকিৎসা নিচ্ছেন।

গত বুধবারও (২৭ মার্চ) খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়। সেদিন শুরুতে তাকে হাসপাতালে ভর্তির কথা ভেবেছিলেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। পরে সে সিদ্ধান্ত থেকে সরে গিয়ে বাসাতেই তাকে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেন তারা।

বিজ্ঞাপন

এর আগে ২০২১ সালের নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ার পর থেকে চিকিৎসকরা তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে আসছেন। বিএনপি প্রধানের পরিবারও বিভিন্ন সময়ে সরকারের কাছে অনুমতি চেয়ে আসছে। কিন্তু আইনমন্ত্রী বারবার বলেছেন, দুর্নীতির মামলায় সাজা স্থগিত করার শর্তে খালেদার মুক্তি হওয়ায় চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ নেই।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতের পাঁচ বছরের কারাদণ্ডের পর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পুরান ঢাকার কারাগারে পাঠানো হয়। পরে একই বছর আরেকটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে সরকার ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে তার গুলশানের বাড়িতে থাকার এবং দেশ ত্যাগ না করার শর্তে তার সাজা স্থগিত করে একটি নির্বাহী আদেশের মাধ্যমে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি দেয়। এরপর প্রতি ছয় মাস পরপরই তার এ মুক্তির সময় বাড়ানো হয়েছে।

সারাবাংলা/এজেড/টিআর

এভারকেয়ার হাসপাতাল খালেদা জিয়া টপ নিউজ বিএনপি স্বাস্থ্য পরীক্ষা হাসপাতালে ভর্তি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর