Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
ইউএস-বাংলার বহরে যুক্ত হলো দ্বিতীয় এয়ারবাস-৩৩০
Monday 03 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো দ্বিতীয় এয়ারবাস-৩৩০

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৪ ১৪:৫৫

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমানবহরে যুক্ত হয়েছে দ্বিতীয় বৃহদাকার এয়ারবাস ৩৩০-৩০০। এয়ারবাসটি চীনের গুয়াংজু থেকে শনিবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নতুন যুক্ত হওয়া এয়ারবাসের আসনসংখ্যা ৪৩৬। আনুষ্ঠানিকভাবে নতুন সংযোজিত এয়ারক্রাফটকে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে ইউএসবাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম সারাবাংলাকে এতথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মামসহ লন্ডন এবং রোম রুটে পরিচালিত হবে। বর্তমানে দুবাই, শারজাহ, মাসকাট দোহা, কুয়ালালামপুর রুটে পরিচালিত হবে।

ইউএস-বাংলার বহরে ২৪তম এয়ারক্রাফট হিসেবে যুক্ত হয়েছে এয়ারবাস ৩৩০-৩০০। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমানবহরে দুটি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট রয়েছে।

এখানে উল্লেখ্য, এয়ারক্রাফটের সংখ্যা বিবেচনায় বর্তমানে বাংলাদেশের বৃহৎ এয়ারলাইনস ইউএস-বাংলা।

ইউএস-বাংলা এয়ারলাইনস বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাসকাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে।

সারাবাংলা/ইউজে/এনইউ

ইউএস-বাংলা এয়ারবাস-৩৩০ টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর