Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
এক্সপ্রেসওয়েতে টোল দেওয়ার খবর, ফায়ার সার্ভিস বলছে ‘গুজব’
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক্সপ্রেসওয়েতে টোল দেওয়ার খবর, ফায়ার সার্ভিস বলছে ‘গুজব’

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৪ ১৪:২১

ঢাকা: ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে কুড়িল বিশ্বরোড এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়তে একটি প্রাইভেটকারে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যেতে গেলে এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় ফায়ার সার্ভিসের গাড়ি আটকে দেওয়া হয় বলে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়েছে।

তবে এটি ‘গুজব’ বলে দাবি খোদ ফায়ার সার্ভিসের। আগুন নেভাতে যাওয়ার সময় টোল দিতে হয়নি এবং এ সংক্রান্ত কোনো বিলম্ব হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-পরিচালক শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কুড়িল বিশ্বরোড এলাকায় হঠাৎ একটি প্রাইভেটকারে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। যাওয়ার সময় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কোনো ধরনের টোল দিতে হয়নি। এছাড়া টোল দেওয়া সংক্রান্ত কোনো ধরনের বিলম্ব আমাদের হয়নি।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওইদিন প্রাইভেটকারে লাগা আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করা একাধিক কর্মকর্তা জানান, আগুনের সংবাদ পাওয়ার ৩০ সেকেন্ডের মধ্যে কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। দ্রুত সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনাস্থলে যেতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কোন ধরনের টোল দিতে হয়নি। টোল দেওয়ার যে খবরটি বেরিয়েছে সেটি সম্পূর্ণ গুজব। টোল দেওয়া সংক্রান্তসহ কোন বিষয়েই ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়নি ফায়ার সার্ভিসের। আগুন লাগা প্রাইভেটকারটি তেলে চালিত বলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং প্রাইভেটকারটি পুড়ে যায়।

বিজ্ঞাপন

টোল দেওয়া সংবাদের বিষয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ওইদিনের ঘটনায় আগুন নির্বাপনে অংশ নেওয়া ফায়ার কর্মীদের সঙ্গে আমরা কথা বলে জেনেছি তাদের কোন ধরনের টোল দিতে হয়নি। টোল দেওয়ার সংবাদটি মিথ্যা।

ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল বিশ্বরোড এলাকায় হঠাৎ আগুন ধরে যায় একটি প্রাইভেটকারে। পরে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করলেও ততক্ষণে প্রাইভেটকারটি পুড়ে যায়।

এর পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে, ওইদিন আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল দিতে হয়েছে। টোল দিতে গিয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দেরিতে পৌঁছে, এর কারণে আগুন লাগা প্রাইভেটকারটি সম্পূর্ণ পূড়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও খবর ছড়ায়, আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে তখন কোনো টাকা ছিলো না, পরে তারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা এনে টোল পরিশোধ করে।

ফায়ার সার্ভিস সদর দফতর জানায়, জরুরি প্রয়োজনে গমনাগমনের ক্ষেত্রে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ফায়ার সার্ভিসকে কোনোধরনের টোল দিতে হয় না। এছাড়া, ঘটনার দিন আগুনের খবরটি এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষও অবগত ছিলেন। ফায়ার সার্ভিস যাওয়ার আগে তারাই নিজ ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করেন। তবে, জরুরি প্রয়োজন ছাড়া স্বাভাবিক সময়ে চলাচলে অন্য যে কোন সংস্থার মতো ফায়ার সার্ভিসের গাড়িকেও এক্সপ্রেসওয়েতে টোল দিতে হয়।

সারাবাংলা/আরএফ/এনইউ

এক্সপ্রেসওয়ে গাড়ি টপ নিউজ টোল ঢাকা ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর