Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানালো বিজিবি
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানালো বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৪ ১৮:০২

দিনাজপুর: দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি।

রোববার (১৪ এপ্রিল) দুপুরে সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শুন্য রেখায় শুভেচ্ছা বিনিময় করেন তারা।

এ সময় বিজিবি হিলি চেকপোস্ট কমান্ডার নায়েক সুবেদার দোলোয়ার হোসেন বিএসএফ ভারত হিলি ক্যাম্পের বানারশি দাসের হাতে ৪ প্যাকেট মিষ্টি উপহার দেন। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি হিলি চেকপোস্ট কমান্ডার নায়েক সুবেদার দেলোয়ার হোসেন বলেন, ‘উভয়দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে যেন দায়িত্ব পালন করতে পারে, সে জন্য প্রতিটি দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে উভয়ে মিষ্টি উপহার দিয়ে থাকি। আজকেও পহেলা বৈশাখ উপলক্ষে তাদের ৪ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়েছে।’

সারাবাংলা/একে

বাংলা নববর্ষ বিএসএফ বিজিবি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর