Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
শিশুর মৃত্যুতে চিকিৎসককে বেধড়ক মারধর, গ্রেফতার ৬
Thursday 15 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুর মৃত্যুতে চিকিৎসককে বেধড়ক মারধর, গ্রেফতার ৬

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৪ ১৩:১৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে বেধড়ক মারধর করেছেন স্বজনরা। এ ঘটনায় গুরুতর আহত চিকিৎসককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) সকালে বেসরকারি মেডিকেল সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতাল এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আহত চিকিৎসকের নাম রিয়াজ উদ্দিন শিবলু। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, শনিবার (১৩ এপ্রিল) রাত ১০টায় মেডিকেল সেন্টার বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে ব্রঙ্কোনিউমোনিয়া জটিলতা নিয়ে এক শিশু ভর্তি হয়। সেখানে রোববার সকাল সাড়ে ৯টায় শিশুটির মৃত্যু হয়। এ ঘটনার পরপরই চিকিৎসক রিয়াজের ওপর হামলা চালায় শিশুটির বাবাসহ তার স্বজনরা। এতে মাথায় গুরুতর আঘাত পান রিয়াজ।

চট্টগ্রাম মেডিকেল সেন্টারের ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত সারাবাংলাকে জানান, শনিবার রাতে এক শিশুকে হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করানো হয়। পরদিন সকালে শিশুটি মারা গেলে দায়িত্বরত চিকিৎসকের ওপর হামলা চালায় তার স্বজনরা। আহত ওই চিকিৎসককে চমেক হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থেকে মামলা করা হয়েছে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) আখতারুজ্জামান সারাবাংলাকে জানান, চিকিৎসককে মারধরের ঘটনায় থানায় হাসপাতাল কর্তৃপক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। মামলার হওয়ার পরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/ইআ

গ্রেফতার ৬ চট্টগ্রাম টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর