Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
‘উপজেলা নির্বাচনে যে কেউ প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেওয়া হবে’
Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উপজেলা নির্বাচনে যে কেউ প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেওয়া হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৪ ১৪:৩৭

নরসিংদী: আসন্ন উপজেলা নির্বাচনে শুধু প্রার্থী নয়, যে কেউ প্রভাব বিস্তার করলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

তিনি বলেন, এখানে কে কার আত্মীয় বা কে আত্মীয় নয়, এগুলো নির্বাচন কমিশন বা নির্বাচনসংশ্লিষ্ট কারও দেখার বিষয় নয়। যে কেউ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে নরসিংদী জেলার নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নির্বাচন কমিশনার আলমগীর বলেন, আমাদের একটাই উদ্দেশ্য, নির্বাচনটা হতে হবে অবাধ ও শান্তিপূর্ণ। জাতীয় নির্বাচন থেকে আরও ভালো নির্বাচন হবে উপজেলা নির্বাচন। এ জন্য যা যা করার দরকার তা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

ইসি আলমগীর বলেন, নির্বাচনে যেন কেউ প্রভাব বিস্তার না করেন সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কেউ যদি কোনো ধরনের চাপ অনুভব করেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ অভিযোগ করুন। ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম। এ সময় পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মৌসুমী সরকার রাখীসহ জেলা আনসার ভিডিপি কর্মকর্তা, র‍্যাব, জেলার ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

ইসি আলমগীর উপজেলা নির্বাচন টপ নিউজ নরসিংদী নির্বাচন কমিশনার

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর