Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
মেলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
Monday 03 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৪ ০০:১৩

ঢাকা: দেশের সম্ভাবনাময় পণ্যগুলো বিদেশে রফতানি ও রফতানি পণ্যের নিত্য নতুন বাজার তৈরিতে জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দেশের প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম।

রোববার (২১ এপ্রিল) বিকেলে এফবিসিসিআইয়ের জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও বৈদেশিক প্রতিনিধি দলবিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

এফবিসিসিআই সভাপতি বলেন, দেশের সম্ভাবনাময় পণ্যগুলো বিশ্ববাজারে তুলে ধরতে বিদেশের বাণিজ্যমেলাগুলোতে দেশের প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। তারা যেন পণ্য প্রদর্শনের জন্য প্রয়োজনীয় জায়গা পান, সে ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।

দেশে হস্তশিল্পের বিপ্লব ফিরিয়ে আনা ও পণ্যের রফতানি বাড়াতে ইউরোপসহ পার্শ্ববর্তী দেশে রোড-শো করার পরামর্শও দেন দেশের শীর্ষস্থানীয় এই ব্যবসায়িক সংগঠনের সভাপতি মাহবুবুল আলম।

কমিটির ডিরেক্টর ইন-চার্জ আলী হোসেন শিশির বলেন, সারা বিশ্বে চলমান অর্থনৈতিক মন্দার মধ্যেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। দেশি পণ্য বহির্বিশ্বে তুলে ধরতে ও পণ্যকে বহুমুখী পণ্য হিসেবে রফতানি করতে এই কমিটি কাজ করবে।

কমিটির চেয়ারম্যান নুরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী ও সহসভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার ও মো. মুনির হোসেন; পরিচালক হাফেজ হাজী হারুন অর রশীদ, ইসহাকুল ইসলাম সুইট ও আমির হোসেন নূরানী; মহাসচিব মো. আলমগীর প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/টিআর

আন্তর্জাতিক বাণিজ্যমেলা এফবিসিসিআই বাণিজ্যমেলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর