Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ গণপূর্তমন্ত্রীর
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ গণপূর্তমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৪ ০০:৫০

ঢাকা: কার্বন নিঃসরণহীন, টেকসই ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

রোববার (২১ এপ্রিল) হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) পরিচালনা পর্ষদের সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় গণপূর্তমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য যেসব আইন, তা বঙ্গবন্ধু স্বল্পতম সময়ের মধ্যে প্রণয়ন করেছিলেন। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় তিনি জনকল্যাণমুখী বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ সেন্টারও তিনিই প্রতিষ্ঠা করেছিলেন। পরিবেশ সুরক্ষা ও কার্বন নিঃসরণ হ্রাসে বর্তমান বিশ্বে ব্যাপক আলোচনা হচ্ছে। বঙ্গবন্ধু কার্বন নিঃসরণহীন, টেকসই ও পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী উদ্ভাবনে গবেষণার জন্য এ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন।

২০১৮ সালে এইচবিআরআই আইন পাস হওয়ার পর ২০২৩ সালের ৪ এপ্রিল বর্তমান পর্ষদ গঠন করা হয়। এটি বর্তমান পর্ষদের প্রথম সভা এবং প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর ক্রমপুঞ্জিত ৭৩তম সভা। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ সেন্টার ২০১৮ সালে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট নামে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপ লাভ করে। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ সেন্টারের পরিচালনা পর্ষদের সভা সর্বশেষ ২০১৭ সালের ২ জুলাই অনুষ্ঠিত হয়েছিল।

রোববারের সভায় আগের সভার কার্যপত্র অনুমোদন করা হয়। সভায় ২০১৮ থেকে বর্তমান সময় পর্যন্ত ডিপিসির সিদ্ধান্তে ইনস্টিটিউটের নিয়োগ, পদোন্নতি ও পদায়ন ভূতপূর্ব অনুমোদন করা হয়। এ ছাড়া ২০২৪-২৫ অর্থ বছরে ইনস্টিটিউটের ২১ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। প্রস্তাবিত বাজেটে প্রতিষ্ঠানের নিজস্ব আয় দুই কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা এবং সরকারি অনুদান ১৯ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। প্রতিষ্ঠান কর্মচারীদের পেনশন প্রবর্তনের বিষয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের নিজস্ব আয়ের অর্থ ব্যবস্থাপনার প্রস্তাবনা নির্ধারণের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাকিলা জেরিনের নেতৃত্বে সাত সদস্যের একটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। এ সময় সিনিয়র রিসার্চ অফিসারের পদ পঞ্চম গ্রেডে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট /রিসার্চ অ্যাসোসিয়েটের পদ ১১ থেকে দশম গ্রেডে উন্নীতকরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে এইচবিআরআইয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের সচিব মো. নবীরুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য ও গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. আলী আখতার হোসেনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট উদ্ভাবিত পরিবেশবান্ধব বিভিন্ন নির্মাণসামগ্রীর প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তিনি সব সরকারি ভবনে সোলার প্যানেল স্থাপনের নির্দেশ দেন।

সারাবাংলা/জেআর/টিআর

এইচবিআরআই গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর