Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
১১ মামলায় খালেদা জিয়ার পরবর্তী শুনানি ২৯ জুলাই
Sunday 02 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ মামলায় খালেদা জিয়ার পরবর্তী শুনানি ২৯ জুলাই

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৪ ১৪:০৮

ঢাকা: নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা ১১ মামলায় হাজিরার জন্য আগামী ২৯ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২২ এপ্রিল) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস-শামস জগলুল হোসেন এ আদেশ দেন।

এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এর প্রেক্ষিতে তার আইনজীবী সময়ের আবেদন করলে তা মঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত নতুন দিন ধার্য করেন।

বিষয়টি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সাংবাদিকদের জানিয়েছেন।

সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে থাকা খালেদা জিয়া এখন অসুস্থ, তিনি গুলশানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

১১টি মামলার মধ্যে ১০টি ২০১৫ সালের প্রথম তিন মাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা হয়। এর মধ্যে একটি মামলায় ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা হামলায় ২৯ যাত্রী দগ্ধ এবং একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার
অভিযোগ আনা হয়।

খালেদা জিয়া ছাড়া এসব মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।

আর মুক্তিযুদ্ধে শহিদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যে করার অভিযোগে ২০১৬ সালের ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করা হয়।

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো, নাইকো এবং বড়পুকুরিয়া কয়লাখনির আরও তিনটি দুর্নীতি মামলা এখন ঢাকার অন্য তিনটি বিশেষ আদালতে বিচারাধীন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এমও

খালেদা জিয়া টপ নিউজ শুনানি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর