Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
নাশকতার মামলায় আত্মসমর্পণ, ২ যুবদল নেতা কারাগারে
Saturday 10 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতার মামলায় আত্মসমর্পণ, ২ যুবদল নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৪ ২০:১৮

রংপুর: সন্ত্রাস-নাশকতার মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি যুবদলের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১-এ আত্মসমর্পণ করলে বিচারক কৃষ্ণকান্ত রায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন— রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন ও জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ।

আসামীদের আইনজীবী ও রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী ডন এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৩ সালের একটি নাশকতার মামলায় ২০২৩ সালের ২০ নভেম্বর রংপুর বিএনপির পাঁচ নেতাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। রায়ের পাঁচ মাস পর দুই যুবদল নেতা আত্মসমর্পণ করলেন। বাকি দুই আসামি এখনো পলাতক।

রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী ডন বলেন, বিএনপির আন্দোলন দমনে একটি সাজানো মিথ্যা মামলা করে বিএনপির কর্মীদের সাজা দেওয়া হয়েছে। এ রায় ফরমায়েশি রায়। আমরা উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করব।

সারাবাংলা/টিআর

নাশকতার মামলা যুবদল নেতা যুবদল নেতা কারাগারে রংপুর রংপুর মহানগর বিএনপি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর