Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
শেয়ার আত্মসাতের অভিযোগ: গ্রিন ডেল্টার বিরুদ্ধে তদন্ত কমিটি
Thursday 23 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেয়ার আত্মসাতের অভিযোগ: গ্রিন ডেল্টার বিরুদ্ধে তদন্ত কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৪ ০১:১৮

ঢাকা: পুঁজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেডের (ট্রেক নম্বর-৫৯) বিরুদ্ধে একজন নারী বিনিয়োগকারীর তহবিল ও শেয়ার আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।

ওই নারী বিনিয়োগকারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিটিকে তদন্ত সম্পন্ন করে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন।

বিজ্ঞাপন

সম্প্রতি বিএসইসির জারি করা এক আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেড দাবি, তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। বিএসইসির তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

বিএসইসির সহকারী পরিচালক মো. মারুফ হাসান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপক দেবাশীষ রায় ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সিনিয়র সহকারী মহাব্যবস্থাপক মনিরুল ইসলামকে তদন্ত কমিটিতে রাখা হয়েছে।

বিএসইসির আদেশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মনে করে, পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেডে রক্ষণাবেক্ষণ করা সুলতানা ইয়াসমিনের তহবিল ও শেয়ার আত্মসাৎ করার বিষয়টি তদন্ত করা প্রয়োজন। চারটি শর্ত পরিপালন সাপেক্ষে এ তদন্ত কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেওয়া হলো।

শর্ত চারটি হলো— বিও অ্যাকাউন্ট নম্বরের বিশদ বিবরণ খুঁজে বের করা, ওই বিও অ্যাকাউন্ট থেকে তহবিল ও শেয়ার আত্মসাতের পরিমাণ খুঁজে বের করা, বিও অ্যাকাউন্ট আত্মসাতের জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করা এবং তহবিল ও শেয়ার আত্মসাতের বিষযয়ে অন্যান্য প্রাসঙ্গিক তথ্য বের করা।

বিজ্ঞাপন

আদেশে বলা হয়েছে, এ পরিস্থিতি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২১ ধারা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ১৭ক-তে প্রদত্ত ক্ষমতাবলে তিনজন কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। তন্ত কমিটি উল্লিখিত বিষয়সহ অন্যান্য বিষয় যথাযথভাবে পরিপালন করেছে কি না, সে বিষয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে।

আদেশ জারি করার দিন থেকে ৬০ দিনের মধ্যে কমিটির সদস্যদের তদন্ত কার্যক্রম শেষ করতে বলেছে বিএসইসি। পাশাপাশি এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনে দাখিল করতে বলা হয়েছে তাদের।

সারাবাংলা/জিএস/টিআর

অর্থ আত্মসাৎ গ্রিন ডেল্টা সিকিউরিটিজ তদন্ত কমিটি বিএসইসি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর