Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
মোটরসাইকেলে ছিলেন বাবা-ছেলে, প্রাণ গেল সড়কে
Sunday 26 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলে ছিলেন বাবা-ছেলে, প্রাণ গেল সড়কে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৪ ১১:৪৫

সাতক্ষীরা: সাতক্ষীরার আগরদাঁড়ীতে ইঞ্জিনচালিত ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে সদর উপজেলার আগরদাঁড়ী মাদরাসার পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন— সদর উপজেলার বৈকারি ইউনিয়নের হাফিজুর রহমান বুলু (৫৫) ও তার ছেলে আজিজুর রহমান (২৬)।

স্থানীয়রা জানান, হাফিজুর রহমান বুলু ও তার ছেলে আজিজ মোটরসাইকেলে করে ঢাকা থেকে নিজ বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি ফিরছিলেন। পথে কদমতলা-বৈকারি সড়কের আগরদাড়ী মাদরাসার সামনে একটি ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই বাবা-ছেলে প্রাণ হারান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ উদ্ধারে করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত ট্রলিটি খাদে পড়ে গেলেও এর চালক কৌশলে পালিয়ে গেছেন।

সারাবাংলা/টিআর

বাবা-ছেলের মৃত্যু সাতক্ষীরা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর