Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
চট্টগ্রামে এলোপাতাড়ি কুপিয়ে যুবককে খুন
Thursday 15 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে এলোপাতাড়ি কুপিয়ে যুবককে খুন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৪ ২০:৫১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত যুবক মাদক সংক্রান্ত মামলার পরোয়ানাভুক্ত আসামি। মাদক ব্যবসার বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা।

শনিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে পটিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের ইন্দ্রপোল এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। নিহত রাজু হোসেন রাসেল (২৮) পটিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পল্লীমঙ্গল একতা আবাসিক এলাকার মৃত জাফর আহমেদের ছেলে।

বিজ্ঞাপন

নিহতের পরিবারের সদস্যরা জানান, একই এলাকার ১০-১২ জন যুবক দুপুরে রাসেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তাকে ইন্দ্রপোলসংলগ্ন জমিতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের দাবি, রাসেল যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। এলাকায় মাদক ব্যবসার বিরোধিতা করায় তাকে খুন করা হয়েছে।

ঘটনাস্থলে যাওয়া চট্টগ্রাম জেলা পুলিশের পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘খুন হওয়া রাসেল মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে পটিয়া থানায় গ্রেফতারি পরোয়ানা আছে। খুনের সঙ্গে জড়িত কয়েকজনকে আমরা শনাক্ত করেছি। তারাও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কয়েকজনকে আমরা ইতোপূর্বে গ্রেফতার করেছিলাম। জামিনে বেরিয়ে এসে তারা এ খুনের ঘটনা ঘটিয়েছে। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে, মাদক ব্যবসার বিরোধে এ খুনের ঘটনা ঘটেছে।’

বিজ্ঞাপন

নিহত রাসেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

সারাবাংলা/আরডি/এমও

চট্টগ্রাম যুবককে খুন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর