Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
মাদারীপুরে মাহিন্দ্র উল্টে চালকসহ নিহত ২
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদারীপুরে মাহিন্দ্র উল্টে চালকসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৪ ১১:২২

মাদারীপুর: মাদারীপুরের সদর উপজেলায় মাহিন্দ্র গাড়ি উল্টে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই পথচারী।

সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাহিন্দ্র চালক এনামুল হোসেন (২৫) ও চালকের সহযোগী আরিফ শিকদার (১৭)। এনামুল নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকার সরাফাত আলী মীরার ছেলে এবং আরিফ মাদারীপুর সদরের মধ্যচক গ্রামের আনোয়ার শিকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফখিরা এলাকার ফারুক হাওলাদারের গ্যারেজ থেকে সহযোগী আরিফকে সাথে নিয়ে কাজের উদ্দেশে মাহিন্দ্র গাড়ি নিয়ে সড়কে উঠছিলেন চালক এনামুল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রটি উল্টে যায়। এতে এনামুল ও তার সহযোগী আরিফের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এতে সড়কের পাশে থাকা দুই পথচারীও আহত হন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, মাহিন্দ্র উল্টে চালকসহ দুইজন নিহত হয়েছেন। আইনীপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ নিহত ২ মাদারীপুর

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর