Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
হবিগঞ্জে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ২
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৪ ১২:৩৪

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাছ বোঝাই পিকআপ ও সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তারা দুইজন পিকআপের চালক ও হেলপার ছিলেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তগলীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ চালক চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৬) ও হেলপার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং (পূর্ব নোয়াগাও) গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন মিয়া (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ফজরের নামাজের পর সুতাং বাজার থেকে মাছ বোঝাই পিকআপটি বাহুবল বাজারে কিছু মাছ দিয়ে জুড়ী যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের তগলীতে পৌঁছালে সিলেটগামী ফ্রেস সিমেন্টের একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। তারা গাড়ি দুটিও জব্দ করেছে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ নিহত ২ হবিগঞ্জ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর