Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
ঝিনাইদহে বোরো ধান কাটা শুরু
Friday 24 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে বোরো ধান কাটা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৪ ১৭:৫৩

ঝিনাইদহ: ঝিনাইদহে সমলয় চাষাবাদের আওতায় উৎপাদিত বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের ধর্মতলা গ্রামের মাঠে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

সেসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ অফিসার মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার জুনাইদ হাবিব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলামসহ স্থানীয় কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উদ্বোধন শেষে ওই এলাকায় সমলয় পদ্ধতিতে আবাদ করা বোরো ধান কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে কাটা শুরু হয়। এতে ৬ হাজার ৫০০ টাকায় এক একর জমির ধান ধরে তুলতে পারবেন কৃষক। অল্প সময় স্বল্পখরচে ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দি করতে পেরে খুশি কৃষক।

কৃষি অফিস জানায়, এ বছর জেলার ৬ উপজেলায় ৮৯ হাজার ২০৬ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে।

সারাবাংলা/এমও

ঝিনাইদহ ধান কাটা বোরো

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর