Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
গাজীপুরে ট্রাকের ধাক্কায় পিকআপ উল্টে নিহত ২
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ট্রাকের ধাক্কায় পিকআপ উল্টে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৪ ১০:৫৬

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ট্রাকের ধাক্কায় পিকআপ উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

শনিবার (৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল মিয়া (২৫) ও তার জামাতা আবু সুফিয়ান (২৫)।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ জানান, একটি পিকআপে করে মিক্সার মেশিন ও ১৩ জন শ্রমিক ঢালাইয়ের কাজে শ্রীপুর থেকে মাওনা যাচ্ছিলেন। তাদের বহনকারী পিকআপটি শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ড্রাম্প ট্রাক পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ উল্টে শ্রমিকরা মিক্সার মেশিনের নিচে চাপা পড়ে। এ সময় ঘটনাস্থলেই রাসেল মিয়া নামে একজন শ্রমিক নিহত হন। পরে আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু সুফিয়ানকে নামে আরেকজনকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কুদ্দুস জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ নিহত ২

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর