Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
‘হাসান আজিজুল হক সাহিত্য পদক’ পেলেন ৬ সাহিত্যিক
Wednesday 22 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাসান আজিজুল হক সাহিত্য পদক’ পেলেন ৬ সাহিত্যিক

রাবি করেসপন্ডেন্ট
৪ মে ২০২৪ ১৯:০০

রাবি: প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হাসান আজিজুল হক সাহিত্য উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মে) দিনব্যাপী এ উৎসবে ভারত ও বাংলাদেশের শতাধিক কবি-সাহিত্যিক অংশ নেন। এসময় সাহিত্যকর্মে বিশেষ অবদানের জন্য ‘রাজশাহী লেখক পরিষদ’ দেশের ৬ জন কৃতি সাহিত্যিককে হাসান আজিজুল হক সাহিত্য পদক দিয়েছেন।

কবিতা, শিশুসাহিত্য, প্রবন্ধ সাহিত্য, গবেষণা, কথাসাহিত্য ও ভ্রমণ সাহিত্যসহ ৬টি ক্যাটাগরিতে এই পদক দেওয়া হয়েছে। পদকপ্রাপ্তরা হলেন- কবি জুলফিকার মতিন, আখতার হুসেন, অধ্যাপক গোলাম কবির, ড. কানাইলাল রায়, ফেরদৌস হাসান ও রাশেদা খালেক।

বিজ্ঞাপন

দিনব্যাপী এ সাহিত্য উৎসবের শুরুতে সকাল ৯টায় হাসান আজিজুল হকের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডেসহ শিক্ষক-কর্মকর্তারা।

পরে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শিশুসাহিত্য বিষয়ক আলোচনা ও ছড়া আবৃত্তি অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কথাসাহিত্য বিষয়ক আলোচনা এবং দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত মুক্ত গদ্যপাঠ করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত হাসান আজিজুল হকের সাহিত্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে ৫টা থেকে ৭টা পর্যন্ত কবিতা পাঠ ও আলোচনা, সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ছোটগল্প পাঠ, সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত পশ্চিমবঙ্গের কবিদের কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠিত হবে। সর্বশেষ রাত ৮টায় পদক বিতরণীর মাধ্যমে এই সাহিত্য উৎসব শেষ হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাহিত্য পদক সাহিত্যিক হাসান আজিজুল হক হাসান আজিজুল হক সাহিত্য পদক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর