Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
এ জে মোহাম্মদ আলীর মাগফিরাত কামনায় সুপ্রিম কোর্টে দোয়া মাহফিল
Saturday 10 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ জে মোহাম্মদ আলীর মাগফিরাত কামনায় সুপ্রিম কোর্টে দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৪ ২২:৩৬

ঢাকা: সাবেক অ্যাটর্নি জেনারেল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মরহুম এ জে মোহাম্মদ আলীর রুহের মাহফিরাত কামনা করে সুপ্রিম কোর্টে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মে) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার ও বিএনপির আইন সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কাসাল মরহুমের রুহের মাহফেরাত কামনা করেন এবং তার কর্মময় জীবনের কথা তুলে বক্তব্য রাখেন।

দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সুপ্রিম কোর্ট বারের সাবে সভাপতি জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট বারের বর্তমান সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক শাহ মনজুরুল হক, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, আইনজীবী ফজলুর রহমান, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলসহ শতাধিক আইনজীবী অংশ নিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

সারাবাংলা/কেআইএফ/একে

আইনজীবী এ জে মোহাম্মদ আলী মাগফিরাত

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর