Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
‘প্রহসনের নির্বাচনে যারা নিজেদের বিজয়ী দাবি করে তারা নির্লজ্জ’
Sunday 02 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রহসনের নির্বাচনে যারা নিজেদের বিজয়ী দাবি করে তারা নির্লজ্জ’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মে ২০২৪ ২১:১৩

ঢাকা: ‘প্রহসনের নির্বাচনে যারা নিজেদের বিজয়ী দাবি করে তারা নির্লজ্জ’— এমনটিই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (৮ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত এক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ দোয়া মাহফিল আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার গণতন্ত্রকে ভয় পায়, গণরায়কে ভয় পায়। দেশ আজ গণতন্ত্রহীন। কারণ, গণতন্ত্রের বাহন হচ্ছে নির্বাচন। দেশে এখন নির্বাচন হয় না। নির্বাচনের নামে যা হয়, তা প্রহসন। জনগণ এ প্রহসনে অংশ নেয় না, অংশ নেওয়ার প্রয়োজন মনে করে না। এ ধরনের প্রহসনের নির্বাচনে যারা নিজেদের বিজয়ী দাবি করে, তারা নির্লজ্জ।’

তিনি বলেন, ‘যারা নির্বাচিত নয়, তাদের পক্ষে সবই সম্ভব। আজ এই অবৈধ সরকারকে যারা সমর্থন দিচ্ছেন তারা সবাই দুর্নীতিবাজ ও লুটেরা। এ সরকার ক্ষমতায় আসার পর তাদের আর্শীবাদপুষ্ট কিছু লোক চুরি-ডাকাতি করে কোটি টাকার মালিক হয়েছেন। আর কোটি কোটি মানুষ আরও দরিদ্র হয়েছে। সরকার নিজেরাও লুটপাট করেছে তাদের দোসরদেরও লুটপাট করার সুযোগ করে দিয়েছে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘নাসির উদ্দিন পিন্টুর মৃত্যু স্বাভাবিক ছিল না। পিন্টু মৃত্যুর আগে বলেছিল- আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। তাকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। আমাদের ব্যাংক সেক্টরের নেতা বিএম বাকির হোসেনকেও একই কায়দায় বিনা চিকিৎসায় মেরে ফেলা হয়েছে। এভাবে আমাদের অনেক সহকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এখন চোখের সামনে দেখতে পাচ্ছি দেশনেত্রীকে কীভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।’

বিজ্ঞাপন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারের পরিকল্পনা মোতাবেক পিন্টুকে হত্যা করা হয়েছে। কারণ, পিন্টু সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে রূখে দাঁড়াতেন। যারাই এই বাকশালি সরকারের বিরোধিতা করছে, তাদেরকেই পিন্টুর পরিণতি ভোগ করতে হয়েছে। এই সরকার খুনি সরকার, লুটপাটের সরকার। এরা গণতন্ত্র হত্যাকারী, এরা রাষ্ট্রের অনিষ্টকারী।’

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, ‘আজ অবৈধ সরকার পুলিশ-র‌্যাব দিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে। এরা জনগণকে শোষণ করে দেশের সম্পদ লুট করছে। সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে। কেড়ে নেওয়া হয়েছে মানুষের সব অধিকার। আজ যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায় করতে পারি তাহলে দেশ বাঁচবে, গণতন্ত্র ফিরে আসবে এবং নাসির উদ্দিন পিন্টু হত্যার বিচার হবে।’

ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি, মৎসজীবী দলের সদস্য সচিব এমএ রহিম, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, আনম সাইফুল ইসলাম, হাজী মনির হোসেন, যুবদল নেতা এসএম জাহাঙ্গীর, গোলাম মাওলা শাহীন প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

নজরুল ইসলাম খান নির্লজ্জ প্রহসন নির্বাচন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর