Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ছেলের সঙ্গে ঝগড়া, গলায় ফাঁস দিয়ে মায়ের আত্মহতা
Wednesday 07 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলের সঙ্গে ঝগড়া, গলায় ফাঁস দিয়ে মায়ের আত্মহতা

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মে ২০২৪ ১৮:২৯

ঢাকা: রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকার একটি বাসায় নাসরিন আক্তার দিপু (৪৫) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ছেলের সঙ্গে ঝগড়া করে তিনি গলায় ফাঁস দেন বলে স্বজনরা জানিয়েছে।

শনিবার (১১ মে) দুপুর আড়াইটার দিকে শনিরআখড়া নুরপুর এলাকায় ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

ওই নারীর ছোট ভাই মোফাজ্জল হোসেন জানান, তার বোন দুই ছেলেকে নিয়ে শনিরআখড়া নুরপুর এলাকার ওই বাসায় ভাড়া থাকতো। স্বামী নাসির উদ্দিন এক বছর আগে অসুস্থ হয়ে মারা যান। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার নারানদিয়া গ্রামে।

তিনি আরও জানান, নাসরিনের বড় ছেলে রাফিউ আহমেদ অনন্ত কিছুই করতো না। তিন মাস আগে তাকে সৌদিআরব পাঠানো হয়েছিল। সেখানে মারামারি করে এক সপ্তাহ আগে দেশে ফিরে আসে। সে টাকা-পয়সা নিয়ে প্রায়ই মায়ের সঙ্গে ঝগড়া করতো। এমনকি মা’কে মারধর করতো। আজও টাকা-পয়সা নিয়ে মা-ছেলে ঝগড়া হয়। পরে নাসিরন রুম বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। তখন অনন্ত দরজা ভেঙে নাসরিনকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালের চিকিৎসক তার বোনকে মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কদমতলী থেকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা ওই নারীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই নারী গলায় ফাঁস দিয়েছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/পিটিএম

আত্মহত্যা ছেলে মা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর