Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ময়মনসিংহে এসএসসি’তে পাসের হার ৮৫ শতাংশ, এগিয়ে মেয়েরা
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে এসএসসি’তে পাসের হার ৮৫ শতাংশ, এগিয়ে মেয়েরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৪ ১৫:৪৫

ময়মনসিংহ: ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৫ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাসের হার কিছুটা কমেছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ছিল ৮৫.৪৯ শতাংশ। তবে ছেলেদের চেয়ে ফলাফল ভালো করেছে মেয়েরা। জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে রয়েছে মেয়েরা।

রোববার (১২ মে) পরীক্ষার ফলাফল নিয়ে বিস্তারিত তথ্য দেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শামছুল ইসলাম। তিনি জানান, বোর্ডের অধীনে ১৩১৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। ১১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর এসএসসি পরীক্ষায় বসতে ফরম পূরণ করেছিল ১ লাখ ২০ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ১৯ হাজার ২৩৮ জন। এর মধ্যে ছাত্র ৬০ হাজার ৬১২ ও ছাত্রী ৫৮ হাজার ৬২৬ জন। পরীক্ষায় কৃতকার্য হয়েছে ১ লাখ ১ হাজার ৩৫৮ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ। এর মধ্যে ছাত্র পাস করেছে ৫০ হাজার ৬৯৪ জন (পাসের হার ৮৩.৬৪ শতাংশ) এবং ছাত্রী পাস করেছে ৫০ হাজার ৬৬৪ জন (পাসের হার ৮৬.৪২ শতাংশ)। জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ১৭৬ জন। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৯৬২ এবং ছাত্রী ৭ হাজার ২২৪ জন।

তিনি আরও বলেন, ‘বোর্ডের অধীনে জামালপুরে পাসের সর্ব্বোচ্চ পাসে হার ৮৯.০৯ শতাংশ। এছাড়া ময়মনসিংহে পাসের হার ৮৪.৩৭ শতাংশ, শেরপুরে ৮৩.২২ শতাংশ ও নেত্রকোনায় ৮২.৩৯ শতাংশ।’

পাস করা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শাখায় ৯২.৭৩ শতাংশ, মানবিক শাখায় ৮০.২১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৮৫.১৬ শতাংশ। বোর্ডের অধীনে শতভাগ কৃতকার্য হয়েছে এমন প্রতিষ্ঠান ৮০টি। শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠান নেই।

বিজ্ঞাপন

বোর্ডে ২০২৩ সালে পরীক্ষায় বসেছিল ১ লাখ ২২ হাজার ৮৭২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করে ১ লাখ ৫ হাজার ৪৭ জন পরীক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১৩ হাজার ১৭৭ জন।

সারাবাংলা/এমও

এসএসসি ময়মনসিংহ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর