Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
নানিয়ারচরে ঘরে ঢুকে গুলি, তরুণ আহত
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানিয়ারচরে ঘরে ঢুকে গুলি, তরুণ আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৪ ২৩:৫১

রাঙ্গামাটি: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে সুকেন চাকমা (২৩) নামে এক তরুণ আহত হয়েছেন। আহত সুকেনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) রাত ১০টার দিকে উপজেলা সদরের নানিয়ারচর বাজারের কাউন্সিল পাড়ায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সুকেন চাকমা কাউন্সিল পাড়ার সমরঞ্জন চাকমার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, নানিয়ারচর ইউনিয়নের কাউন্সিল পাড়ার একটি বাসায় বসে আড্ডা দিচ্ছিলেন সুকেন চাকমাসহ বেশ কয়েকজন। এ সময় বাসার ভেতরে ঢুকেই সন্ত্রাসীরা সুকেন চাকমাকে গুলি করে।

স্থানীয়দের অভিযোগ, পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সশস্ত্র সদস্যরা সুকেন চাকমাকে গুলি করেছে। তবে এ ঘটনার কোনো দায় নেয়নি ইউপিডিএফ (গণতান্ত্রিক)। তাদের কোনো বক্তব্য জানাও সম্ভব হয়নি।

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, নানিয়ারচরে সন্ত্রাসীদের গুলিতে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনায় পুলিশ কাজ করছে।

এদিকে বসতঘরের ভেতর ঢুকে গুলির ঘটনায় নানিয়ারচর বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।

সারাবাংলা/টিআর

গুলি গুলিবিদ্ধ টপ নিউজ সুকেন চাকমা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর